প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
রবিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টিকা ঘাটতির ঝুঁকি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে চিঠি দেয় ইউনিসেফ
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








