জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ফাইল ছবি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায়ও জরুরি সংবাদ সম্মেলন করে বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সে সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন প্রার্থী শত শত লোক নিয়ে হাজির হচ্ছেন এবং কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন।
তিনি আরও বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে এবং সেখানে সম্পদ গড়েছে, তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।
আরও পড়ুন: দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক কেউ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দেন এনসিপির এই নেতা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








