News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫০, ১৫ জানুয়ারি ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করায় জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তিনি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন।

এ সময় তারেক রহমান শান্তকে উদ্দেশ করে বলেন, “তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব।”

জাহাঙ্গীর আলম শান্তর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

আরও পড়ুন: ‘ঢাকায় ভেসে আসি নাই, যা ইচ্ছা তাই করে ফেলবে তা সম্ভব না’

কলেজ জীবনের শুরুতে শান্তর লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা। তবে পরবর্তীতে নিজের সক্ষমতা উপলব্ধি করে তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তই তাকে এনে দিয়েছে দেশের সর্বোচ্চ সাফল্য।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়