News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ১৪ জানুয়ারি ২০২৬

প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি করে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন তিনি।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রী। একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে আমার দিকে এগিয়ে এলো। সে বলল, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’

তিনি আরও লেখেন, “একটি একদম তরুণ ছেলে যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে যার ছিল প্রবল উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে।”

আরও পড়ুন: রিকশা-ভ্যান-অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

বিএনপি মহাসচিব বলেন, মুছাব্বির, সাম্য প্রতিটি হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। ইনশাআল্লাহ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়