দুই দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
আগামী এক থেকে দুই দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের এগিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী সংস্কারের পক্ষে এবং দেশবাসীও সংস্কার চায়। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তবে একই সঙ্গে জবাবদিহির ব্যবস্থাও নিশ্চিত থাকতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে।
আরও পড়ুন: নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণমাধ্যম কোনো দলীয় মাধ্যম হয়ে উঠবে না। পাশাপাশি আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানান জামায়াত আমির।
নিউজবাংলাদেশ.কম/এসবি








