নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থতাকে সরকারে ব্যর্থতা হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “সরকার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে না। তিস্তা, পদ্মাসহ দেশের অভিন্ন নদী থেকে ভারতের কাছে আমাদের হিস্যা আদায় করা হবে।”
এ সময় তিনি আরও বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।
আরও পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে নাহিদের বৈঠক
তিনি বলেন, “আমি আগে ক্রিকেট খেলতাম ও বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা আমরা দেশের অপমান হিসেবে মনে করি।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








