News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫২, ১১ জানুয়ারি ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে নাহিদের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদের বৈঠক

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (১১ জানুয়ারি) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের পর নাহিদ ইসলামের  সামাজিকমাধ্যম ফেসবুক পেজে এডমিন পোস্টে জানানো হয়েছে, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে এক বিশেষ সাক্ষাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়