একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি: আমীর খসরু
বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি বলে মন্তব্য করেছেন করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।
খালেদা জিয়া কখনও আপস করেননি উল্লেখ করে আমীর খসরু বলেন, তিনি আপসহীন ছিলেন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারাও আপস করেছে। যারা আজকে আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১/১১ এর পক্ষে ছিল। তারা ১/১১ এর সময় সহায়ক ভূমিকা পালন করেছে।'
তিনি বলেন, 'একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। এরপরে স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।'
বেগম খালেদা জিয়াকে ভালোবেসে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এটা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে এবং আমরা সেটির প্রতিফলন দেখেছি। সারা বিশ্বে এত বড় জানাজা হয়েছে, সেটা আমার অন্তত জানা নেই। বাংলাদেশের মানুষের জন্য বেগম জিয়ার মনে জায়গা ছিল। সেটা আমাদেরকে ধরে রাখতে হবে।
আরও পড়ুন: চার দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান
অনুষ্ঠানে জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








