তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংগঠিত ও কার্যকর করতে অভিজ্ঞ ও পেশাদার তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে তাঁর নিরাপত্তা টিমে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদের আলোচনা
এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
নিউজবাংলাদেশ.কম/এসবি








