তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা- মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।
আরও পড়ুন: দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে বলেন, বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে অংশ নেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








