দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯ বছর পর আবার বগুড়ায় যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন এবং সেখান থেকে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। বিষয়টি বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা নিশ্চিত করেছেন।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় তারেক রহমানের বাবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা রয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, “আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। বিষয়টি ৫ জানুয়ারি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।”
সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।
আরও পড়ুন: ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
এরপর ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








