News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৮, ৪ জানুয়ারি ২০২৬

দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান।

রবিবার (৪ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুতে দলীয় চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে এই পদে বসানো হবে।

তিনি জানান, বরাবরের মতো এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন আশঙ্কার কথা উঠলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা অনুভব করছে না।

আরও পড়ুন: বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল

তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়