স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৬, ৭ জুন ২০২৬

তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

ফাইল ছবি

নয়বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ-সহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব   শোকপ্রস্তাব আনা হয়েছে।

রবিবার (৭ জুন)  জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোকপ্রস্তাব উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে বলা হয়, তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবককে হারিয়েছে। উনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

প্রস্তাবে উল্লেখ করা হয়, তোফায়েল আহমেদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সভাপতি এবং ১৯৬৭-৬৯ সালে ডাকসুর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের চার অঞ্চলপ্রধানের একজন ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর স্বাধীন বাংলাদেশে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সংসদ তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।

তোফায়েল আহমেদের পাশাপাশি আরও ১৫ জন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, হুইপ ও বিভিন্ন মেয়াদের সংসদ সদস্যরা।

শোকপ্রস্তাব শেষে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন: এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখতে নির্দেশনা

যাদের নামে শোকপ্রস্তাব আনা হয়েছে:

১. সৈয়দ মো. কায়সার, জাতীয় পার্টির সাবেক এমপি, হুইপ ও প্রতিমন্ত্রী। ২য়, ৩য় ও ৪র্থ সংসদ, সিলেট-১৭  
২. অধ্যাপক এম.এ. মান্নান, বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী। ৫ম সংসদ, গাজীপুর-২ 
৩. জিএম ফজলুল হক, বিএনপির সাবেক এমপি। ৭ম ও ৮ম সংসদ, চাঁদপুর-৩ 
৪. এবিএম আনোয়ারুল হক, সাবেক এমপি, ৯ম সংসদ, মানিকগঞ্জ-১  
৫. ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী। ৯ম সংসদ
৬. মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, সিপিবির সাবেক এমপি। ৫ম সংসদ, নীলফামারী-২ 
৭. আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক এমপি। ৪র্থ সংসদ, নারায়ণগঞ্জ-৩  
৮. দেওয়ান শামসুল আবেদীন, বিএনপির সাবেক এমপি। ২য় সংসদ, সুনামগঞ্জ-৩  
৯. গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক এমপি ও উপমন্ত্রী। ৩য় সংসদ, মানিকগঞ্জ-৪  
১০. মো. মোসলেম উদ্দিন, সাবেক এমপি। ৩য়, ৭ম, ৯ম, ১০ম ও একাদশ সংসদ, ময়মনসিংহ-৬  
১১. মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি ও মন্ত্রী। চট্টগ্রাম-১  
১২. মিজানুর রহমান সিনহা, বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী। ৭ম ও ৮ম সংসদ, মুন্সিগঞ্জ-২  
১৩. আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, সাবেক এমপি। ঠাকুরগাঁও-২  
১৪. মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, সাবেক এমপি ও মন্ত্রী। ভোলা-১  
১৫. মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, সাবেক এমপি। মৌলভীবাজার-২  
১৬. একেএম রহমত উল্লাহ, সাবেক এমপি। ঢাকা-১১  

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়