News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ১৪ এপ্রিল ২০২৬

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে যাবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে যাবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, সরকার প্রথম এক সপ্তাহেই তা মওকুফ করেছে। এতে দেশের প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, উদ্বোধনের দিন ২২ হাজার কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া সম্ভব হয়েছে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়