‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
বাংলা নববর্ষের প্রথম দিনে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার কিছুক্ষণ পর তিনি টাঙ্গাইলে সমাবেশস্থলে পৌঁছান।
এর আগে সকালে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি। পথে পথে গাড়ি থেকে হাত নেড়ে সমর্থকদের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।
টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের ২০ হাজারের বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে।
তারেক রহমানের প্রেস উইং জানিয়েছে, দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে তার। এর আগে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন।
আরও পড়ুন: ঢোল-বাদ্য আর রঙের উৎসবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
তারেক রহমানের আগমন ঘিরে শহরের প্রধান সড়ক, দুটি হেলিপ্যাড, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








