News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ১ এপ্রিল ২০২৬

আমিরাতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

আমিরাতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহতে ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা জানিয়েছে, ফুজাইরাহতে একটি ড্রোন আঘাতের জন্য ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নিহত হন। ঘটনাটি আল রিফা এলাকার একটি খামারে ঘটে। তবে নিহতের নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে, চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গত কয়েক সপ্তাহে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশীয় সময় সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এর মধ্যে দুজনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি মোশারফ হোসেন নিহত হন। এছাড়া ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজারের বড়লেখার আহমদ আলী ওরফে ছালেহ আহমেদ (৫৫) ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে প্রাণ হারান।

আরও পড়ুন: দেশের ৪ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ধীরে ধীরে ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও ইসরায়েলের শহরে ছড়িয়ে পড়ছে, যেখানে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তু হামলার মুখোমুখি হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়