News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩১, ৩০ মার্চ ২০২৬

জ্বালানি তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার

ছবি: সংগৃহীত

সরকার জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে পুরস্কার ঘোষণা করেছে। যারা এই ধরনের কার্যক্রমের তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবেন, তাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বা তেল পাচারের সঙ্গে যুক্ত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এই অর্থ পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তথ্য প্রদানের পর সত্যতা যাচাই করা হবে এবং দ্রুততম সময়ে পুরস্কার প্রদান করা হবে। স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে সহায়তা করলে প্রত্যক্ষ সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়