News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদে নতুন নিয়োগ পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করেছে সরকার। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রাজিব আহসানকে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সরে গেলেন আহসান মনসুর, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই অবস্থায় তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়