News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

দেশের তিন বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়া অধিদফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত  পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘স্থানীয় সরকার সচল করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে’

তিনি জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে রূপান্তরিত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে।

আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই ধরনের আবহাওয়া বৃহস্পতিবার ও শুক্রবারও অব্যাহত থাকতে পারে।

এদিকে, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা যায়নি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পটুয়াখালীর তেঁতুলিয়ায়, ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের আমবাগানে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়