২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন এবং একই দিন সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এর আগে সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন তিনি।
অনুষ্ঠান দুটিকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: রমজানে সুলভ মূল্যে খাদ্য সহায়তা পাবে ১০ লাখ মানুষ: সালাউদ্দিন টুক
এদিকে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








