News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনায় নতুন মন্ত্রিসভা

১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনায় নতুন মন্ত্রিসভা

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের লক্ষ্য নিয়ে এক নতুন অধ্যায় শুরু করল নবগঠিত মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সরকারের অগ্রাধিকার নির্ধারণ ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন জনগণের স্বার্থে কাজ করার বিষয়ে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে প্রতিটি মন্ত্রণালয়কে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এই বৈঠকে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া এবং দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

বৈঠক শেষে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, জনস্বার্থ রক্ষায় সরকার প্রাথমিকভাবে ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন, সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসনকে এই মুহূর্তের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী সচিবদের কঠোর নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বৈঠকের বিস্তারিত তুলে ধরে বলেন, আসন্ন পবিত্র রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে সাহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বাজারদর স্থিতিশীল রাখা এই কর্মপরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। 

তিনি আরও জানান, বিএনপি ও সমমনা গণতান্ত্রিক দলগুলোর ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যেই এই ১৮০ দিনের কর্মসূচি সাজানো হচ্ছে। সংশ্লিষ্ট সকল মন্ত্রীকে আগামী দুই-এক দিনের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ের বিস্তারিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ অন্যান্য মন্ত্রীরা বৈঠকের আবহাওয়া সম্পর্কে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখার ব্যাপারে আপসহীন অবস্থান ব্যক্ত করেছেন। জনগণের আমানত রক্ষায় প্রতিটি বিভাগকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। 

মন্ত্রিসভার সদস্যরা একমত পোষণ করেছেন যে, ভোটের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় এই সরকার দায়বদ্ধ এবং সেই লক্ষ্যেই প্রশাসনের প্রতিটি স্তরকে এখন থেকে কর্মতৎপর হতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়