জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এর আগে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট মহড়া প্রদর্শন করে, এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।
এই সময় সাধারণ জনসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে গেজেট জারি
আজ তার প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে তিনি নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক সভাপতিত্ব করবেন। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকেও অংশ নেবেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








