News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

ফাইল ছবি

দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে তিনটি স্লোগান প্রচার করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১ ফেব্রুয়ারি) কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা অত্যন্ত জরুরি। সচেতন ও দায়িত্বশীল ভোটারই পারে একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

এ লক্ষ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জনস্বার্থে তিনটি স্লোগান প্রচারের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি 

দুদকের প্রচারিত স্লোগানগুলো হলো- ১. দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন। ২. দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট। ৩. সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়