সারাদেশে শীত আবারও বাড়তে পারে
ফাইল ছবি
সারাদেশে আবারও শীত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে দেশজুড়ে তাপমাত্রা কখনো কমতে পারে, কখনো অপরিবর্তিত থাকতে পারে এবং কখনো সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ও আগামীকাল শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার (১ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও পড়ুন: ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ সৌদি প্রবাসীদের
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








