News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ১৫ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

ফাইল ফটো

মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওই দিন তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তায় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৬ ডিসেম্বর ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাজাম্প চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত সময়ের পর মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়