News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি, মাসুদের ছবি-ফোন নম্বর প্রকাশ করলেন জুলকারনাইন

হাদিকে গুলি, মাসুদের ছবি-ফোন নম্বর প্রকাশ করলেন জুলকারনাইন

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে তিনি ভারতে পালানোর পর মাসুদের একটি ছবি প্রকাশ করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, “ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বর (+৯১৬০০১৩৯৪০**) জোগাড় করেছেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।”

তিনি আরও উল্লেখ করেন, “এই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের সেলফি পাঠান। ইন্টারসেপ্ট করা একটি নম্বরে এই ছবিটি পাওয়া গেছে, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে।”

এর আগে, ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। এ হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা, পল্টন থানায় মামলা

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রবিবার রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়