News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৫, ১৪ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন আশিক চৌধুরী

ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন আশিক চৌধুরী

ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ঐতিহাসিক উদ্যোগে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এই ৫৪ জনের একজন হিসেবে আশিক চৌধুরী ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ওসমান হাদির রক্তনালির মাঝে আটকে রয়েছে গুলির অংশ: চিকিৎসক

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়