News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩১, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি নিষিদ্ধ

নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি নিষিদ্ধ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ইসির অনুমতি ব্যতীত কোনো বদলি বা ছুটি দেওয়া না করার নির্দেশ দিয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তার নিয়োগ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও প্রয়োজনে বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। 

সংবিধান ও প্রাসঙ্গিক আইন অনুযায়ী, নির্বাচনের কাজে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব। 

আরও পড়ুন: ইসির পরিপত্র: ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণার ১৫ দিন পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীকে ইসির সঙ্গে পূর্ব আলোচনা ব্যতীত বদলি করা যাবে না।

এছাড়াও, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি পৃথকভাবে পোস্টাল ভোট ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছে। 

প্রকল্প পরিচালক ও ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী ভোটার, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, এই নির্দেশনা মানা হলে নির্বাচন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক হবে। ইতিমধ্যেই প্রায় ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়