News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ৯ ডিসেম্বর ২০২৫

বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাছউদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাছউদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ইসি মাছউদ বলেন, তফসিল ঘোষণার ভাষণের সবকিছুই চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করা হবে।

তিনি জানান, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা চাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: দুর্নীতিবাজদের প্রতি সামাজিক ঘৃণার পরিবেশ তৈরির আহ্বান অর্থ উপদেষ্টার

এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়