মাতৃভাষা দিবসে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র্যাব মহাপরিচালক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সারাদেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক জানান, শহীদ মিনার এলাকায় সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, সারাদেশের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্যও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। “এছাড়া এখন থেকে বিভিন্ন দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না,” যোগ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








