News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় দখল হয়ে আছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই উদ্যোগকে পুনরায় সামনে এনে নতুন করে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: ২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

তিনি আরও জানান, আবহাওয়া ও পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হবে।

সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়