সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সচিবালয়ে পৌঁছেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছান।
এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। নতুন এক নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস কার্যক্রম শুরু করেন।
একই ভবনের তৃতীয় তলায় বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ সদস্যদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। করিডোরজুড়ে রাখা হয়েছে নতুন ফুলের টব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সচিবালয়ের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনী ও র্যাবের ডগ স্কোয়াড ভবনের নিচতলায় অবস্থান নেয়। মূল ফটকেও রাখা হয় বাড়তি নিরাপত্তা।

আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ সদস্যদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। করিডোরজুড়ে রাখা হয়েছে নতুন ফুলের টব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সচিবালয়ের ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনী ও র্যাবের ডগ স্কোয়াড ভবনের নিচতলায় অবস্থান নেয়। মূল ফটকেও রাখা হয় বাড়তি নিরাপত্তা।
নিউজবাংলাদেশ.কম/এসবি