News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি)  পেজের একটি পোস্টে বলা হয়, এই অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।

পোস্টে আরও উল্লেখ করা হয়, “গত ১৮ মাসের যাত্রায় সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।”

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সেদিন দুপুরে সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা, এরপর ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের নাম ‘Chief Adviser GOB (Head of the Government)’। পেজটি খোলা হয়েছিল ১৪ আগস্ট এবং বর্তমানে এতে প্রায় ৪৪ লাখের বেশি ফলোয়ার ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়