News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে গেজেট জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে গেজেট জারি

ফাইল ছবি

নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী, যার মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (রাতে দায়িত্ববণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এরপর গেজেট প্রকাশিত হয়েছে।

গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে রাখেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ।

নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ও দায়িত্ব:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

আমির খসরু মাহমুদ চৌধুরী – অর্থ, পরিকল্পনা

সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র

ইকবাল হাসান মাহমুদ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) – মুক্তিযুদ্ধ বিষয়ক

আবু জাফর মো. জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ

ড. খলিলুর রহমান – পররাষ্ট্র

আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – ধর্ম বিষয়ক

মিজানুর রহমান মিনু – ভূমি

নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি

খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট

আরিফুল হক চৌধুরী – শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার

মোহাম্মদ আমিন উর রশিদ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য

আফরোজা খানম রিতা – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন

মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – পানি সম্পদ

আসাদুল হাবিব দুলু – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ

মো. আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক

জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত

দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম

আ ন ম এহসানুল হক মিলন – শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা

সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

ফকির মাহবুব আনাম – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি

শেখ রবিউল আলম – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন

প্রতিমন্ত্রীরা এবং তাদের দায়িত্ব:

এম রশিদুজ্জামান মিল্লাত – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন

অনিন্দ্য ইসলাম অমিত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

মো. শরীফুল আলম – বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট

শামা ওবায়েদ ইসলাম – পররাষ্ট্র

সুলতান সালাউদ্দিন টুকু – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য

ব্যারিস্টার কায়সার কামাল – ভূমি

ফরহাদ হোসেন আজাদ – পানি সম্পদ

মো. আমিনুল হক – যুব ও ক্রীড়া

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন – পার্বত্য চট্টগ্রাম

হাবিবুর রশিদ – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন

মো. রাজিব আহসান – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন

মো. আব্দুল বারী – জনপ্রশাসন

মীর শাহে আলম – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি – অর্থ, পরিকল্পনা

ইশরাক হোসেন – মুক্তিযুদ্ধ বিষয়ক

আরও পড়ুন: স্মৃতিসৌধ, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মন্ত্রীরা

ফারজানা শারমীন – মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ

শেখ ফরিদুল ইসলাম – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

মো. নুরুল হক নুর – শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

ইয়াসের খান চৌধুরী – তথ্য ও সম্প্রচার

এম ইকবাল হোসেইন – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ

এম এ মুহিত – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

আহম্মদ সোহেল মঞ্জুর – গৃহায়ন ও গণপূর্ত

ববি হাজ্জাজ – শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম – সংস্কৃতি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়