News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব নিয়োগ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব নিয়োগ

ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী। এছাড়া সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন স্বীয় পদে বহাল থাকবেন অথবা উক্ত দুই কর্মকর্তাকে সংশ্লিষ্ট পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়