News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এবং তার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই নতুন সরকারে মোট ৫০ জন সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন দলের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ নেতারা।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী প্রধান কর্মকর্তারা হলেন:

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় – মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • অর্থমন্ত্রণালয় – আমির খসরু মাহমুদ চৌধুরী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় – সালাহউদ্দিন আহমদ
  • পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট) – ড. খলিলুর রহমান
  • কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট) – মো. আমিন উর রশিদ
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় – ইকবাল হাসান মাহমুদ
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় – হাফিজ উদ্দিন আহমেদ
  • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় – আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন
  • পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় – আব্দুল আওয়াল মিন্টু
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয় – কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • ভূমি মন্ত্রণালয় – মিজানুর রহমান মিনু
  • সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় – নিতাই রায় চৌধুরী
  • বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় – খন্দকার আব্দুল মোকতাদির
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় – জহির উদ্দিন স্বপন
  • বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় – আফরোজা খানম রিতা
  • পানি সম্পদ মন্ত্রণালয় – মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় – আসাদুল হাবিব বুলু
  • আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় – মো. আসাদুজ্জামান
  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় – জাকারিয়া তাহের
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় – দীপেন দেওয়ান
  • শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় – আ ন ম এহসানুল হক মিলন
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় – ফকির মাহবুব আনাম স্বপন
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় – শেখ রবিউল আলম

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরই সকালের প্রথম কর্মসূচি শুরু করবেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার সরকারি কার্যক্রমের সূচনা হবে।

আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন কত পাবেন, সুবিধা কী কী?

এরপর বিকেলে তিনি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সচিবালয়ে প্রথম ক্যাবিনেট বৈঠক করবেন। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চলমান নীতি, কর্মপরিকল্পনা ও প্রশাসনিক নির্দেশনা চূড়ান্ত করবেন।

বাংলাদেশের এই নতুন রাজনৈতিক অধ্যায় সরকারের নীতি, জনকল্যাণমূলক কর্মসূচি ও প্রশাসনিক কার্যক্রমে কীভাবে প্রতিফলিত হবে, তা আগামী দিনগুলোতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে উঠবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়