News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ২৮ জানুয়ারি ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদল

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত আছেন।

মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদলে আরও আছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। 

আরও পড়ুন: গোপালগঞ্জে শ্রমিক নেতা সাঈদুর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে আলোচনা হতে পারে।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়