দেশের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত
ঢাদেশের উত্তরাঞ্চলের উঁচু এলাকায় শীতের তীব্রতা এখনও বজায় আছে। বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে এসেছে কিছুটা অপ্রত্যাশিত খবর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আটটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ৭টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সাময়িকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশাও পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: ১৪ বছর পর সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট চালু বৃহস্পতিবার
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের উত্তরাঞ্চলে হালকা বর্ষার আগাম আভাস পাওয়া যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








