News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৫, ২৪ জানুয়ারি ২০২৬

স্বাধীন হওয়ার পর এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আফিস নজরুল

স্বাধীন হওয়ার পর এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আফিস নজরুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আসন্ন জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আফিস নজরুল বলেন, মানুষ দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারেনি। এবার তাদের ভোট দেওয়ার আকাঙ্খা আছে। অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন শক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক এজন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।

আরও পড়ুন: স্বাধীনতার বিরোধীরা এখন দাড়িপাল্লায় ভোট চাইছে: মির্জা ফখরুল

এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়