ইরাককে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
ইরাকের কাছে বেল হেলিকপ্টার ও আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে ৮০ কোটি ডলারের এই সম্ভাব্য চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতের বরাতে প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ফোর্ট ওর্থভিত্তিক প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন এই সামরিক চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা জোরদারে সহায়তার মাধ্যমে প্রস্তাবিত এই সামরিক সরঞ্জাম বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: নেপাল-চীন সীমান্তে নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩০০০
বিবৃতিতে আরও বলা হয়, এই বিক্রির মাধ্যমে ইরাকের হেলিকপ্টারভিত্তিক পরিবহন, নজরদারি ও আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়বে। এর ফলে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সক্ষমতা আরও শক্তিশালী হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








