ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ৫ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে জানা গেছে এ তথ্য।
এর মধ্যে একটি আদেশে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য আদেশে বলা হয়, ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ূন: ফ্যামিলি কার্ডে ভুল মাত্র ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
এছাড়া, ডিবি রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি কমিশনার মো. নজরুল ইসলাম ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








