রাজধানীর বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর বাসাবো এলাকায় একটি ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রবিবার দুপুরে ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ১২টা ৪ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের দুইটি ইউনিট। এরপর সাড়ে ১২টার দিকে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যার মূল হোতা প্যারা পনি গ্রেফতার
আগুনে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিউজবাংলাদেশ.কম/এসবি








