নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৩, ৩০ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৬৭ জনে। 

রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৩

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়