গুমের পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
গুম করার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। উল্টো তারা জুলাই যোদ্ধাদের জঙ্গি হামলা বলে তকমা দিচ্ছে। এটা পৃথিবীব্যাপী লজ্জাজনক ঘটনা। এ দেশের গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
বিএনপি সরকার কাউকে গুম করতে দেবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গুম আইন আগের তুলনায় আরও শক্তিশালী করা হয়েছে। নিজে গুমের শিকার হওয়ার পর এই আইন দুর্বল হোক, সেটা কি আমি চাইতে পারি? বিএনপি সরকার কাউকে গুম করেনি, কাউকে গুম করতে দেবেও না।
আরও পড়ুন: ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা
তিনি আরও বলেন, জাতি যে প্রত্যাশা নিয়ে বসে আছে, সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো আমরা পুরোপুরি সফল নাও হতে পারি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








