লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ২৮ আগস্ট ২০২৬

পায়েসের সঠিক ইংরেজি কী?

পায়েসের সঠিক ইংরেজি কী?

ছবি: সংগৃহীত

বাঙালির অত্যন্ত প্রিয় ঐতিহ্যবাহী খাবার পায়েস। ধর্মীয় উৎসব, আত্মীয়-স্বজনের আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায়- বিভিন্ন আয়োজনে এই মিষ্টি পদটির উপস্থিতি থাকে। পায়েস ছাড়া বাঙালির অনেক উৎসবের আনন্দই যেন পূর্ণতা পায় না।

দুধ, চাল ও চিনি কিংবা গুড়ের মিশ্রণে তৈরি ঘন ও মিষ্টি এই খাবারটি শুধু একটি পদ নয়; এটি বাঙালির খাদ্যসংস্কৃতি ও আবেগেরও অংশ।

প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সাধারণ জ্ঞানের আসরে মাঝেমধ্যে এমন কিছু প্রশ্ন আসে, যেগুলো শুনতে সহজ মনে হলেও উত্তর দিতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। তেমনই একটি প্রশ্ন হলো- বাঙালির প্রিয় খাবার পায়েসের ইংরেজি কী?

বাংলায় পায়েস নামে পরিচিত এই খাবারটির ইংরেজি বলতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হন। তবে পায়েসের বহুল ব্যবহৃত ইংরেজি প্রতিশব্দ হলো Rice Pudding। সাধারণত চাল ও দুধ দিয়ে তৈরি মিষ্টি জাতীয় ডেজার্টকে ইংরেজিতে Rice Pudding বলা হয়।

তবে বাঙালি খাবারের আন্তর্জাতিক পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় Payesh নামটিও সরাসরি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে বাংলা খাবার বা বাঙালি সংস্কৃতির প্রসঙ্গে Payesh শব্দটি ব্যবহার করা হয়।

আরও পড়ুন: পুষ্টিগুণ ও স্বাদে দুর্দান্ত পনির পোলাও

চাকরির পরীক্ষা, সাধারণ জ্ঞান কিংবা প্রাতিষ্ঠানিক লেখায় পায়েসের ইংরেজি হিসেবে Rice Pudding ব্যবহার করাই সবচেয়ে প্রচলিত ও গ্রহণযোগ্য।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়