নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৮, ২৭ আগস্ট ২০২৬

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১

ছবি: এআই জেনারেটেড

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে মোট  প্রাণহানি ৯৫৫ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭১

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৫৫ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৫৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়