স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে পিকআপ উল্টে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে পিকআপ উল্টে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের উড়ালসড়ক (ফ্লাইওভার) থেকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনসহ আরও চার সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও চারজন আহত হন।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও ল্যান্স কর্পোরাল (এলএসি) জুবাইদুল।

আহতদের মধ্যে কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন: নাগরিক অভিযোগে ঢাকা-১৩ আসনে অটোরিকশাবিরোধী সাঁড়াশি অভিযান

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়