News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৯, ১০ মে ২০২৬

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান

ছবি: সংগৃহীত

মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধে প্রস্তাবিত একটি মার্কিন উদ্যোগের জবাব পাঠিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

রবিবার (১০ মে) আইআরএনএ জানায়, প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপে সংঘাত বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার বলেন, পাকিস্তান ইরানের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পাকিস্তানের মাধ্যমে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওয়াশিংটনের পরবর্তী প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করবে এ সংঘাত নিরসনের ভবিষ্যৎ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিলেন থালাপতি

ইরানের বার্তা সফলভাবে পৌঁছে দেওয়ার পর এখন পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। সূত্র: রয়টার্স।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়