ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ১৩ মে ২০২৬

কোরবানির পশু নির্বাচনে যেসব বিষয় মানতে হবে

কোরবানির পশু নির্বাচনে যেসব বিষয় মানতে হবে

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচার প্রস্তুতি। ইসলামি শরীয়ত অনুযায়ী, কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিধান মানা জরুরি, যা কোরবানির গ্রহণযোগ্যতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

সৌদি আরব আগামী ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসেবে বাংলাদেশে ২৮ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

ইসলামি স্কলারদের মতে, কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতে হবে—

১. পশু হতে হবে শারীরিক ত্রুটিমুক্ত
কোরবানির পশু অন্ধ, খোঁড়া, গুরুতর রোগাক্রান্ত বা অতিরিক্ত দুর্বল হওয়া যাবে না। সুস্থ ও সবল পশুই গ্রহণযোগ্য।

২. দেখতে সুন্দর ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম
ইসলামে উত্তম কোরবানির প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। তাই মোটাতাজা ও স্বাস্থ্যবান পশু কোরবানি করা উত্তম।

৩. নির্ধারিত বয়স পূর্ণ হতে হবে
শরীয়ত অনুযায়ী-
উট: কমপক্ষে ৫ বছর
গরু ও মহিষ: কমপক্ষে ২ বছর
ছাগল ও ভেড়া: কমপক্ষে ১ বছর

৪. কম বয়সী ভেড়া বা দুম্বার ক্ষেত্রে বিশেষ বিধান
যদি ভেড়া বা দুম্বা বয়সে এক বছর পূর্ণ না হলেও দেখতে পূর্ণবয়স্ক ও স্বাস্থ্যবান মনে হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হতে পারে। তবে ছাগলের ক্ষেত্রে বয়স পূর্ণ হওয়া বাধ্যতামূলক।

৫. নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য
কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই পশু নির্বাচনের পাশাপাশি বিশুদ্ধ নিয়তও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র কোরআনে বলা হয়েছে, কোরবানির সময় আল্লাহর নাম স্মরণ করতে হবে (সুরা হজ, আয়াত: ৩৪)।

ইসলামি বিধান অনুযায়ী সঠিক পশু নির্বাচন করলে কোরবানি হবে সহিহ ও অর্থবহ। তাই পশু কেনার সময় আবেগের পাশাপাশি শরীয়তের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আলেমরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়