স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ১১ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত

এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (১১ মে) পর্যন্ত ১৩১টি ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ১০ মে (সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী রয়েছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিবহন তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

এ ছাড়া সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্ক ১৪ হাজার ৮৬৯টি সেবা দিয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়